মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মার্কিন প্রহরায় হরমুজ প্রণালি পেরোল ডেনমার্কের জাহাজ ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ হয়নি : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অনাস্থা ভোটে হেরে রোমানিয়ায় সরকারের পতন বিজেপি নয়, তৃণমূলের লড়াই ছিল নির্বাচন কমিশনের বিরুদ্ধে: মমতা হরমুজে যাত্রীবাহী নৌকায় মার্কিন হামলা, নিহত ৫ যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করছে: বাঘের গালিবাফ চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা জারির প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র পশ্চিমবঙ্গে যে সরকারই আসুক আমাদের ফরেন পলিসি একই থাকবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কেরালার রাজনীতিতে ইতিহাস গড়লেন ফাতিমা থাহিলিয়া হোয়াইট হাউজের কাছে ‘সশস্ত্র’ ব্যক্তির হামলায় পথচারী আহত

সরকার কৃত্রিম সংকট বা কারসাজি বরদাশত করবে না : বাণিজ্যমন্ত্র

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
সরকার কৃত্রিম সংকট বা কারসাজি বরদাশত করবে না : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সরকার বাজারে কোনো ধরনের কৃত্রিম সংকট বা কারসাজি বরদাশত করবে না।

তিনি বলেন, “এটি ১৮ কোটি মানুষের দেশ। কোনো গোষ্ঠী বা ব্যক্তি বাজারকে জিম্মি করতে পারবে না।’’

আজ (মঙ্গলবার) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্স কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি, বিশেষ করে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানি ও সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হয়েছে। তবে সরকার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং আমদানি পরিস্থিতি এখনো স্থিতিশীল রয়েছে।

সয়াবিন তেলের সরবরাহ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বোতলজাত তেলের সরবরাহ কিছুটা কম থাকলেও খোলা তেলের সরবরাহ পর্যাপ্ত রয়েছে। এ ক্ষেত্রে নির্ধারিত মূল্যের বাইরে অতিরিক্ত মূল্য নেওয়ার বিষয়টি সরকার নজরে রেখেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মূল্যস্ফীতি নিয়ে অপর এক প্রশ্নের জবাবে খন্দকার মুক্তাদির বলেন, অযৌক্তিকভাবে মূল্য বৃদ্ধি বা কৃত্রিম সংকট সৃষ্টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, “স্পেকুলেশনের মাধ্যমে বাজারকে প্রভাবিত করা যাবে না। জ্বালানির মূল্য বৃদ্ধির প্রকৃত প্রভাব বিবেচনা করেই মূল্য নির্ধারণ করতে হবে।”

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD