মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
মার্কিন প্রহরায় হরমুজ প্রণালি পেরোল ডেনমার্কের জাহাজ ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ হয়নি : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অনাস্থা ভোটে হেরে রোমানিয়ায় সরকারের পতন বিজেপি নয়, তৃণমূলের লড়াই ছিল নির্বাচন কমিশনের বিরুদ্ধে: মমতা হরমুজে যাত্রীবাহী নৌকায় মার্কিন হামলা, নিহত ৫ যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করছে: বাঘের গালিবাফ চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা জারির প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র পশ্চিমবঙ্গে যে সরকারই আসুক আমাদের ফরেন পলিসি একই থাকবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কেরালার রাজনীতিতে ইতিহাস গড়লেন ফাতিমা থাহিলিয়া হোয়াইট হাউজের কাছে ‘সশস্ত্র’ ব্যক্তির হামলায় পথচারী আহত
সংরক্ষিত নারী আসন

জমা পড়েছে ৫৩টি মনোনয়নপত্র, যাচাই-বাছাই শুরু বুধবার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
জমা পড়েছে ৫৩টি মনোনয়নপত্র, যাচাই-বাছাই শুরু বুধবার

আগামী ১২ মে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হয়েছে আজ। এতে মোট ৫৩টি আবেদন জমা পড়েছে।

আজ (মঙ্গলবার) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) যুগ্মসচিব ও রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দিন খান।

রিটার্নিং কর্মকর্তা জানান, বিএনপি জোট থেকে ৩৬টি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী জোট থেকে ১৩টি মনোনয়নপত্র জমা পড়েছে।

এ ছাড়া, স্বতন্ত্র জোট থেকে সুলতানা জেসমিন নামে একজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। দল বা জোটের বাইরে স্বতন্ত্রভাবে আবেদন করেছেন আরও তিন প্রার্থী। তারা হলেন শাম্মা আক্তার, মোসাম্মদ মেহরুন্নেসা ও মাহবুবা রহমান।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২২ ও ২৩ এপ্রিল রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। এর মধ্যে ২২ এপ্রিল বিকেল ২টা থেকে ৪টা পর্যন্ত এবং ২৩ এপ্রিল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই কার্যক্রম চলবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD