শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :

থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চিকিৎসাধীন জুলাই বিপ্লবে আহতদের খোঁজ-খবর নিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

শুক্রবার (২৪ এপ্রিল) ব্যাংককের ভেজথানি ইন্টারন্যাশনাল হাসপাতালে গিয়ে তিনি আহতদের সঙ্গে দেখা করেন এবং তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়, হাসপাতালে তিনি সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং আহতদের চিকিৎসা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত হন এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আহত যোদ্ধাদের ও হাসপাতাল কর্তৃপক্ষকে সব ধরনের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দেন।

এছাড়া আহতদের উন্নত চিকিৎসার পাশাপাশি তাদের মনোবল বাড়াতে ব্যক্তিগত উদ্যোগেও পাশে দাঁড়িয়েছেন মন্ত্রী। তিনি চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের সহায়তায় নিজের ব্যক্তিগত তহবিল থেকে এক লাখ থাই বাথ দিয়েছেন।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD