রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

দেশের ছয় অঞ্চলে সন্ধ্যার মধ্যে ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ জন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

রবিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রংপুর, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD