রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

এক ঘণ্টার ব্যবধানে সাতক্ষীরা মেডিকেলে দুইজনের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও করোনার উপসর্গে এক ঘণ্টার ব্যবধানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মৃতরা হলেন- সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার বাসিন্দা নজরুল ইসলাম (৭৫) ও অন্যজন যশোর জেলার শার্শা উপজেলার বাসিন্দা (৬০)।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. মানস মণ্ডল বলেন, গত মঙ্গলবার নজরুল ইসলামকে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। ওই দিনই তার নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। বৃহস্পতিবার তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। শুক্রবার থেকে তার অবস্থার অবনতি হয়। তাকে আইসিইউতে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।

ডা. মানস মণ্ডল আরও বলেন, জ্বর ও সর্দি-কাশি নিয়ে যশোরের শার্শা উজেলার এক বাসিন্দাকে শনিবার ভোর ৫টার দিকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তিনিও মারা যান। পরে পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মো. হুসাইন শাফায়াত বলেন, স্বাস্থ্যবিধি মেনে উভয়ের মরদেহ দাফন করতে বলা হয়েছে। এছাড়া মৃতদের বাড়ি লকডাউন করতে নির্দেশ দেয়া হয়েছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD