শনিবার, ০২ মে ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
পানিতে নিজের ধান তলিয়ে যাওয়ার দৃশ্য দেখে জমিতেই কৃষকের মৃত্যু নতুন প্রজন্মের ওপর নির্ভর করছে আগামীর বাংলাদেশ: প্রধানমন্ত্রী পুরোদমে ভিসা কার্যক্রম শুরু করতে যাচ্ছে ঢাকা-দিল্লি হরমুজ প্রণালি নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের বিদেশে নায়িকা মৌসুমীর ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ গণভোটের রায় অস্বীকার করে দেশকে সংকটে ঠেলে দিচ্ছে সরকার: গোলাম পরওয়ার ডিসি সম্মেলনে নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের তাগিদ থাকবে: মন্ত্রিপরিষদ সচিব যুদ্ধের জন্য ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান, যুক্তরাষ্ট্র-ইসরাইলকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের অন্ধকার যুগ যেভাবে বিশ্ব রাজনীতিতে নতুন ধারার জন্ম দিচ্ছে আশা করি এমন কালো দিন আর আসবে না : আসিফ নজরুল

পানিতে নিজের ধান তলিয়ে যাওয়ার দৃশ্য দেখে জমিতেই কৃষকের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় জমির ধান পানিতে তলিয়ে যাওয়ার দৃশ্য দেখে আহাদ মিয়া (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিনের টানা বৃষ্টিতে এলাকার হাওরের ফসল তলিয়ে যায়। শনিবার সকালে শ্রমিক নিয়ে নিজের ছয় বিঘা জমির ধান কাটতে গিয়ে সব ফসল পানির নিচে তলিয়ে থাকতে দেখেন আহাদ মিয়া। এতে তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়ে যান এবং সেখানেই তার মৃত্যু হয়।

পরিবারের দাবি, তিনি স্ট্রোক করে মারা গেছেন। তবে চিকিৎসকদের ধারণা, তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং দুপুরে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।

স্বজনরা জানান, ঋণ করে চাষ করা ধান এক মুহূর্তে নষ্ট হয়ে যাওয়ার ধাক্কা তিনি সহ্য করতে পারেননি। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

স্থানীয় কৃষকদের অভিযোগ, টানা বৃষ্টিতে গোয়ালনগর ইউনিয়নের হাজার হাজার বিঘা জমির ধান পানিতে তলিয়ে গেছে। এতে অনেক কৃষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং কয়েকজন অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, ঘটনাটি তদন্তে কৃষি কর্মকর্তাদের পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে প্রশাসন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD