শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

যে ৭ সমস্যায় করোনার ঝুঁকি বেশি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২০

 

করোনাভাইরাস নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক যতটা, সতর্কতা ঠিক ততটা নয়। প্রকৃতপক্ষে কিছু সাবধানতা অবলম্বন করলে এই ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়। যারা ইতোমধ্যেই বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন, তাদের জন্য ঝুঁকিটা একটু বেশি। বিশেষজ্ঞ চিকিৎসকরা একমত হয়েছেন ৭টি সমস্যা থাকলে করোনা আপনাকে দ্রুত পেয়ে বসতে পারে।

ডায়াবেটিস
যাদের ডায়াবেটিস আছে অন্যদের তুলনায় তাদের করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। যুক্তরাজ্যের ডায়াবেটিস বিশেষজ্ঞ ডন হওয়ার্থ এমনটাই জানিয়েছেন। তিনি বলেন, যদি ডায়াবেটিসে ভুগতে থাকা কারো কাশি হয়, শরীরের তাপমাত্রা বেড়ে যায়, শ্বাসকষ্ট হয় তাহলে দ্রুত তাকে নমুনা পরীক্ষা করতে হবে।

হার্টের সমস্যা
যাদের হার্টের সমস্যা, তাদের জন্য করোনার ঝুঁকি বেড়ে যাওয়ার কারণ হলো ইমিউন সিস্টেম দুর্বল থাকা। এর কারণে আগে থেকেই তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। এতে করে করোনায় আক্রান্ত হলে তাদের শরীর সেটা শক্তিশালীভাবে প্রতিরোধ করতে পারে না।

অ্যাজমা
করোনাভাইরাসে আক্রান্ত হলে শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়। যেহেতু অ্যাজমা রোগীরা আগে থেকেই এই সমস্যার ভেতর দিয়ে যায় তাই করোনাভাইরাস এসে তাদেরকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলে। করোনায় আক্রান্ত হলে অ্যাজমা রোগীদের ইনহেলার ব্যবহার করা উচিৎ, নচেৎ প্রাণহানির আশঙ্কা জোরালো হয়ে পড়ে।

ফুসফুসে সমস্যা কিংবা যক্ষ্মা হলে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করা কঠিন হয়ে পড়ে।

ক্যান্সার
ক্যান্সার যত কঠিন পরিস্থিতির দিকে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা তত কমতে থাকে। তাই ক্যান্সার রোগীদের আগে থেকেই সাবধান হওয়া উচিত। যদি ক্যান্সার রোগীকে করোনা পেয়ে বসে তাহলে সহজেই কাবু করে ফেলতে পারবে।

পাকস্থলীর সমস্যা
এই সমস্যা থাকলে সাধু সাবধান, করোনাভাইরাস তাদের কাছে যমদূতের মতো। পাকস্থলীর সমস্যা থাকলে করোনা রোধে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

ধূমপান
যারা ধূমপান করেন, অন্যদের তুলনায় তাদের করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি ১৪ গুণ বেশি। তাছাড়া বন্ধুদের আড্ডায় অনেকেই একটা সিগারেট ভাগাভাগি করে পান করেন, তাতে তো আলাদা ঝুঁকি আছেই।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD