শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

চুলের দ্রুত বৃদ্ধি বাড়ায় নিম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২০

 

যুগ যুগ ধরেই রূপচর্চায় ব্যবহৃত হয়ে আসছে নিম। খুশকি দূর করার পাশাপাশি চুলের বৃদ্ধি দ্রুত করতে এই ভেষজের জুড়ি নেই। চুল ঝলমলে করতেও সাহায্য করে নিম।

খুশকি দূর করতে

নিম পাতা পেস্ট করে টক দই মিশিয়ে নিন। মিশ্রণটি চুলের গোড়ায় লাগিয়ে রাখুন। ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন মাইল্ড শ্যাম্পু দিয়ে। নিয়মিত ব্যবহার করতে খুশকি দূর হবে।

চুলের বৃদ্ধি বাড়াতে

নারকেল তেলে নিম পাতা দিয়ে ফুটিয়ে নিন। কুসুম গরম থাকা অবস্থায় চুলের গোড়ায় ম্যাসাজ করুন নিম অয়েল। সারারাত রেখে পরদিন ভেষজ শ্যাম্পু ব্যবহার করে ধুয়ে ফেলুন।

চুল ঝলমলে করতে

মুঠো ভর্তি নিম পাতা ফুটিয়ে নিন ৫ মিনিট। পানি ঠাণ্ডা হলে শ্যাম্পু শেষে চুল ধুয়ে ফেলুন। ঝলমলে ও কোমল হবে চুল।

প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে

নিমের তেল চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ম্যাসাজ করুন। গরম তোয়ালে দিয়ে চুল জড়িয়ে রাখুন। ২০ মিনিট পর তোয়ালে খুলে অপেক্ষা করুন আরও ৫ মিনিট। ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD