রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
পোপ লিওকে পেজেশকিয়ান

‘কূটনীতি ও শান্তিপূর্ণ সমাধানেই ইরান প্রতিশ্রুতিবদ্ধ’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান এখনো কূটনীতি ও শান্তিপূর্ণ সমাধানের পথেই প্রতিশ্রুতিবদ্ধ। পোপ লিও চতুর্দশকে পাঠানো এক বার্তায় পেজেশকিয়ান এ কথা জানান।

শনিবার (১৬ মে) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে আইএরএনএ জানায়, সাম্প্রতিক সময়ে ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনের ঘটনায় পোপের ‘নৈতিক ও যৌক্তিক অবস্থানের’ জন্য তেহরান কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের লক্ষ্যবস্তুতে ইরানের হামলা ছিল ‘বৈধ আত্মরক্ষার অংশ’।

তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে যুক্তরাষ্ট্রের ‘অবৈধ কর্মকাণ্ডের’ বিরুদ্ধে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় ‍যুক্তরাষ্ট্র ও ইসরাইল। জবাবে তেহরান ইসরাইল ও উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের লক্ষ্য করে পালটা হামলা চালায়। পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিও বন্ধ করে দেয় ইরান।

এক মাসেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধের বিরতি গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় কার্যকর হয়। তবে ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনায় স্থায়ী সমঝোতা হয়নি। পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে দেন।

তথ্যসূত্র: টিআরটি ওয়ার্ল্ড

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD