দুজনে বেশিদিন চুপ থাকতে পারেন না। খেলোয়াড়ী জীবনে মাঠের মধ্যেই একে অপরের সঙ্গে তর্কেবিতর্কে জড়িয়ে পড়তেন। খেলা ছাড়ার পরেও গৌতম গম্ভীর ও শাহিদ আফ্রিদির মধ্যে বাকযুদ্ধ চলছেই। করোনা থেকে কিছুদিন আগে সুস্থ হয়েছেন আফ্রিদি। সেই সময় তাকে শুভকামনা জানিয়েছিলেন গম্ভীর। সব ভুলে এবার নতুন উদ্যমে ঝগড়া শুরু করলেন আফ্রিদি।
পাকিস্তানের সাংবাদিক জয়নাব আব্বাসকে দেওয়া এক সাক্ষাৎকারে গম্ভীরকে আক্রমণ কর পাকিস্তানের এই সাবেক ক্রিকেটার বলেছেন, ‘ব্যাটসম্যান এবং ক্রিকেটার হিসেবে আমি গম্ভীরকে পছন্দ করি। কিন্তু মানুষ হিসেবে ওকে পছন্দ করি না। আমার মনে হয় গম্ভীরের কিছু সমস্যা আছে। অনেক সময়েই গম্ভীর এমন সব মন্তব্য করে বসে, যাতে মনে হয় যে ও মাথায় কিছু সমস্যা আছে। আমি একাই শুধু গম্ভীর সম্পর্কে বলছি এমন নয়। ভারতের সাবেক ফিজিও গম্ভীর সম্পর্কে এমন মন্তব্য করেছিল।’
ভারতের সাবেক বাঁ হাতি ওপেনার তথা বর্তমান বিজেপির সাংসদ গম্ভীরের প্রসঙ্গে জাতীয় দলের সাবেক ফিজিও প্যাডি আপটন আত্মজীবনীতে লিখেছেন, ‘সেঞ্চুরি করে আউট হয়ে গেলে গম্ভীর কষ্ট পেত। মানসিক যন্ত্রণায় ভুগত। গম্ভীরের মধ্যে আত্মবিশ্বাস কম।’ আফ্রিদি এবার অপটনের মন্তব্যের সূত্র ধরেই নতুন করে ঝগড়া শুরু করলেন। এর আগে আফ্রিদিকে মানসিক চিকিৎসকের পরামর্শ নিতে বলেছিলেন গম্ভীর। এবার দেখা যাক আফ্রিদির মন্তব্যের জবাবে তিনি কি বলেন।
লাইটনিউজ