সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশিদের জন্য সুখবর: ওয়ার্ক পারমিট সহজ করছে আরব আমিরাত বিশ্বকাপ স্বপ্ন ভাঙলেও পুরো বেতন পাচ্ছেন সেই সোমালিয়ান রেফারি ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্য, আপত্তিকর অংশ এক্সপাঞ্জ ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’ বিশ্বকাপে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচে ফিরছে ‘৭-১’ গোলের স্মৃতি লেবাননে ইসরাইলের রাসায়নিক ‘গ্লাইফোসেট’ ব্যবহারের অভিযোগ শরণার্থী শিবিরে জন্ম, ভ্যাঙ্কুভারে গড়লেন ইতিহাস দুবাই বিমানবন্দরে এআই ক্যামেরায় শনাক্তের পর গ্রেপ্তার হন বেনজীর রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে যা বলেছেন আসামি সোহেল

বিজয় সরণির কলমিলতা বাজারের আগুন নিয়ন্ত্রণে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

রাজধানীর বিজয় সরণি মোড়ে অবস্থিত কলমিলতা বাজার মার্কেটের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় মঙ্গলবার (১৯ মে) সকাল ৭টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল ৫টা ১৪ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবরটি পাওয়া যায়। মাত্র ছয় মিনিটের মাথায়, ৫টা ২০ মিনিটে তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে মিরপুর, মোহাম্মদপুর ও সিদ্দিকবাজার স্টেশন থেকে আরও সাতটি ইউনিট যোগ দিলে মোট ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নিচতলায় কাঁচাবাজার ও কিছু কসাইখানা। উপরতলায় সার্ভিস সেন্টার ও বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান ব্রিফিংয়ে জানান, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—আগুন যাতে কিডনি স্পেশালাইজড হাসপাতালে না ছড়ায়, সেদিকে ফায়ার ফাইটার ও স্থানীয় বাসিন্দারা নিবিড়ভাবে কাজ করেন। তাদের প্রচেষ্টায় হাসপাতাল এলাকা অক্ষত রাখা সম্ভব হয়েছে।

সহযোগিতার জন্য স্থানীয় বাসিন্দাদের ধন্যবাদ জানান লেফটেন্যান্ট কর্নেল হাসান।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD