রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক ‎

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

ঝিনাইদহে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হলে খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ যায়। পরে ৫ ঘণ্টা চেষ্টার পর বুধবার (২০ মে) সকাল ৮টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

গতকাল দিবাগত রাত ৩টার দিকে কোটচাঁদপুরের সাবদালপুর স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কোটচাঁদপুর স্টেশন মাস্টার নয়ন আলী বিষয়টি নিশ্চিত করে জানান, জানান, খুলনার মোংলা থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী একটি মালবাহী ট্রেন সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে রাত ৩টার দিকে পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে বন্ধ হয়ে যায় খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের রেল চলাচল। আজ সকাল ৭টায় খুলনা থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ সম্পন্ন করে। এরপর সকাল ৮টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD