মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
নিবন্ধনের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা হৃদরোগে মৃত্যুঝুঁকি কমাতে জনসচেতনতা বাড়ানোর বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী আসিফ নজরুলকে খন্দকার মোশতাকের সঙ্গে তুলনা করলেন ফজলুর রহমান রাশিয়ার সেনাসম্প্রসারণে পুতিনের নির্দেশ শুল্ক নিয়ে বাংলাদেশকে বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র ফেনীতে ১৫৪২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নিউগিনি আবাসনে হামলা, জামায়াত এমপির জামাই গ্রেপ্তার নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়ার জ্বালানি তথ্য প্রকাশে কড়াকড়ি পুতিনের রাজধানীর উত্তরা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতা-কর্মী গ্রেপ্তার ঘরোয়া ক্রিকেটে প্রাণ ফেরাতে ‘ডি থ্রি’ ট্রফি চালু করছে বিসিবি

ত্বকের যত্নে যে খাবার মুখে লাগান জাহ্নবী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২০

 

বলিউডে পদার্পন করেছেন দুই বছর হলো। এরই মধ্যে সুন্দর হাসি, উজ্জ্বল ত্বক ও অভিনয় দিয়ে মানুষের মন জয় করে নিয়েছেন অভিনেত্রী শ্রীদেবীর কন্যা জাহ্নবী কাপুর। ২৩ বছরের জাহ্নবীর সরলতা ও ফ্যাশন সচেতনতা সবাইকে মুগ্ধ করে।

সম্প্রতি ত্বকের যত্নের একটি বিষয় প্রকাশ করেছেন জাহ্নবী। তিনি বাড়িতেই প্রাকৃতিক উপায়ে ত্বকের যত্নের কথা জানিয়েছেন। জাহ্নবী জানিয়েছেন, তিনি যে ওটমিল প্রতিদিন খান তার বাড়তি অংশ তিনি মুখে লাগান। মানে হলো ওটমিল খাওয়ার পর অতিরিক্ত যা বাকি থাকে তাই দিয়েই ত্বকের যত্ন নেন তিনি। খবর টাইমস অব ইন্ডিয়ার।

ত্বকের যত্নে ওটমিল যেসব উপকার করে তা হলো- ওটমিল অনেক স্বাস্থ্য উপকারের জন্য পরিচিত। এই পুষ্টিকর শস্য ত্বকের অনেক সমস্যা সমাধানে সহায়তা করে। এতে রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি, যা শুষ্ক ত্বকের সমস্যা সমাধান করতে সহায়তা করে।

এছাড়া আপনি যদি তৈলাক্ত ত্বকের সমস্যায় ভোগেন তাহলে ওটমিল আপনার ফেসমাস্কের গুরুত্বপূর্ণ উপাদান হওয়া উচিত। কারণ এটি তেল শোষণ করতে এবং ব্রণ রুখতে সহায়তা করে। তবে এটি শুধুমাত্র তৈলাক্ত ত্বক নয় সব ধরনের ত্বকের জন্যই কার্যকরী।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD