শনিবার, ৩০ মে ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কোরবানির বর্জ্য অপসারণে ঘোষণার সঙ্গে বাস্তবের মিল নেই : জামায়াত ইরানে পুনরায় সর্বাত্মক হামলা শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র জিয়াউর রহমানের বেতার ভাষণের কথা স্মরণ করল ভারত প্রধানমন্ত্রীকে পেয়ে প্রাণভরে দোয়া করলেন দৃষ্টিহীন নূরজাহান বেগম রাজস্ব থেকে ২৫ কোটি টাকা নিয়েছেন আসিফ-হাসনাত সেট পিসের সেরা আর্সেনাল বনাম পিএসজির রক্ষণ আদ্ দ্বীন হাসপাতালের ছাদে বেকারি দেখে ক্ষোভ ঝাড়লেন স্বাস্থ্যমন্ত্রী স্লটকে ছাঁটাই করল লিভারপুল, নতুন কোচ হচ্ছেন যিনি সান মারিনো কেন ২১১ নম্বরে, সেটা প্রমাণ করাতে চান ডুলি মালয়েশিয়াকে হারাল বালকরা, জাপানের কাছে ১২ গোল হজম বালিকাদের

নিজের প্রথম বিদেশ সফরে ভারতে গেলেন প্রেসিডেন্ট হ্লেইং

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মে, ২০২৬
নিজের প্রথম বিদেশ সফরে ভারতে গেলেন প্রেসিডেন্ট হ্লেইং

মিয়ানমারের সাবেক সেনাপ্রধান ও বর্তমান প্রেসিডেন্ট মিন অং হ্লেইং রাষ্ট্রপ্রধান হওয়ার পর নিজের প্রথম বিদেশ সফরে ভারতে গিয়েছেন। আজ শনিবার রাজধানী নেইপিদো থেকে ৫ দিনের সফরে ভারতে গিয়েছেন তিনি।
এবারের সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের সূচি রয়েছে মিয়ানমারের প্রেসিডেন্টের।

ভারতের মিজোরাম, মণিপুর, অরুণাচল এবং নাগাল্যান্ড- এই ৫টি রাজ্যের সঙ্গে মোট ১ হাজার ৬৪৩ কিলোমিটার দীর্ঘ সীমান্ত আছে মিয়ানমারের। একসময় ভারতের সঙ্গে দক্ষিণপূর্ব এশিয়ার এই দেশটির অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কও ভালো ছিল; কিন্তু ২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে দেশটির গণতান্ত্রিক সরকারকে হটিয়ে সামরিক বাহিনী ক্ষমতা দখল করার পর সেই সম্পর্কে ছেদ পড়ে। মিয়ানমারের তৎকালীন সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লেইং এ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিলেন।

ক্ষমতা দখলের প্রায় ৫ বছর পর ২০২৫ সালের ডিসেম্বর-জানুয়ারিতে মিয়ানমারে জাতীয় নির্বাচনের আয়োজন করে সামরিক বাহিনী। সেই নির্বাচনে জয়ী হয়ে প্রেসিডেন্ট হন মিন অঙ হ্লেইং। গত ১০ এপ্রিল মিয়ানমারের প্রেসিডেন্টের শপথ গ্রহণ করেন তিনি।

মিয়ানমার বিষয়ক আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, ২০২১ সালে গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সুচির নেতৃত্বাধীন এনএলডি সরকারকে হটিয়ে সেনাবাহিনীর ক্ষমতা দখলের পর থেকে আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতিতে কার্যত ‘একঘরে’ অবস্থায় আছে মিয়ানমার।

প্রতিবেশী ভারতের সঙ্গে তো বটেই, এমনকি দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের সঙ্গেও সম্পর্কও তলানিতে ঠেকেছে।

সূত্র : রয়টার্স

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD