শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

পেটের মেদ কমাবে এই ৭ পানীয়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২০
874285098 cup of tea, household remedy Lemon and ginger tea with honey. Cup of hot honey lemon tea with fresh ginger root.

 

ওজন কমানোর নানা উপায় খুঁজে বেড়াচ্ছেন? এক্ষেত্রে সবার আগে খেয়াল রাখা জরুরি কোন খাবারগুলো খেলে আপনার শরীরে সমস্যা হয় না। এরপর আপনি ওজন কমানোর ডায়েট পরিকল্পনা করবেন। পেটের মেদ কমানোর এমনকিছু কৌশলের কথা প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া, যা আপনাকে কেবল ডিটক্সিফাইডই করবে না, সেইসঙ্গে বাড়তি ওজনও ঝেড়ে ফেলবে। এই কৌশলের মধ্যে রয়েছে কয়েকটি সহজ পানীয় যা আপনি ঘরে বসে পাঁচ মিনিটেই তৈরি করতে পারবেন। এর মাধ্যমে আপনার দিনটি শুরু হবে স্বাস্থ্যকর উপায়ে। কার্যকর ফলাফলের জন্য খালি পেটে এই পানীয়গুলো খালি পেটে পান করতে হবে।

আদা এবং লেবুর পানীয়
এক ইঞ্চি আদা কুচি এককাপ ঠান্ডা পানির সাথে মিশ্রিত করুন। এটি একটি গ্লাসে ঢেলে ১ চামচ লেবুর রস এবং ১/২ চামচ ভাজা জিরা গুঁড়া দিন। ভালো করে নাড়ুন এবং পান করুন।

স্পেশাল কফি
এককাপ গরম পানিতে ১ চামচ কফি দিন। ভালোভাবে নাড়ুন এবং এতে ১ চামচ মাঠ তিল যোগ করুন। আবার ভালো করে নাড়ুন এবং গ্রেটেড ডার্ক চকোলেট মিশিয়ে পান করুন।

গ্রিন টি এবং পুদিনা
একটি পরিষ্কার পাত্রে এককাপ পানি ফুটিয়ে নিন। এবার এতে ৫-৭টি পুদিনা পাতা যুক্ত করুন এবং ৫ মিনিট সেদ্ধ করুন। এরপরে, গ্রিন টি যোগ করুন এবং এটি ১০ মিনিট ভিজতে দিন। এবার পান করুন স্পেশাল চা।

মেথির পানীয়
প্রথমে ২ চামচ মেথি বীজ সারারাত আধা কাপ পানিতে ভিজিয়ে রাখুন। পরদিন সকালে আধা কাপ পানিতে ১টি শসা কুচি এবং ভিজিয়ে রাখা মেথি বীজ যোগ করুন। এটি ভালোভাবে মিশিয়ে গ্লাসে ঢেলে নিন। স্বাদ বাড়াতে বিট লবণ যোগ করতে পারেন।

ডাবের পানি
এক কাপ আনারসের রস নিন। এতে ১ কাপ ডাবের পানি ১ চামচ বিট লবণ ও আধা চামচ মৌরি বীজ দিন। এটি বেশিক্ষণ রেখে দেবেন না। দ্রুত পান করে নিন।

টমেটো এবং লেবুর পানীয়
একটি ব্লেন্ডারে এককাপ টমেটো ব্লেন্ড করুন। এতে এক চা চামচ লেবুর রস এবং এক চিমটি বিট লবণ মেশান। গ্লাসে ঢেলে খালি পেটে খেয়ে নিন।

মধু এবং লেবুর পানীয়
একটি পাত্রে এককাপ হালকা গরম পানি নিন। এর সঙ্গে এক চা চামচ লেবুর রস এবং এক চা চামচ মধু যোগ করুন। ভালোভাবে মিশিয়ে নিন এবং খালি পেটে পান করুন।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD