রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও সীমান্তে ১ বাংলাদেশিকে হত্যা ও ২ জনকে আটক করেছে বিএসএফ দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ করবে বিএনপি বাংলাদেশের এভিয়েশন খাতকে আঞ্চলিক হাবে রূপান্তরের কাজ শুরু: বিমানমন্ত্রী মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় মার্কিন পাহারাদারীর প্রয়োজন নেই: পেজেশকিয়ান ৪৮ ঘণ্টায় ইয়েমেনে ১২৯ সৌদি বিমান হামলার দাবি, প্রতিশোধের হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনায় মধ্যস্থতার প্রস্তাব চীনের মুসলিম তালাক আইনকে বৈধ বলল ভারতের আদালত চমক নিয়ে অ্যামাজনে হাজির পাওলি দাম ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

চিকিৎসা নিতে লন্ডন যাচ্ছেন তামিম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২০

ডেস্ক রিপোর্ট : দীর্ঘ বিরতির পর মাঠে ফিরছেন ক্রিকেটাররা। মুশফিকুর রহিম, ইমরুল কায়েসসহ ১১ জন ক্রিকেটার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তত্বাবধানে একক অনুশীলনে ফিরেছেন। দেখা যায়নি তামিম ইকবালকে। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বেশ কয়েকদিন ধরে পেটের পীড়ায় ভুগছেন। এর চিকিৎসার জন্য আগামী সপ্তাহে লন্ডন যাচ্ছেন তিনি।

করোনাভাইরাসের প্রভাব বাড়ার পর লাইভ আড্ডায় দেশ-বিদেশের ক্রিকেট তারকাদের সঙ্গে মেতেছিলেন তামিম। কয়েকদিন আগে দফায় দফায় পেটে ব্যথা অনুভব করেছেন। এরই মধ্যে ঢাকায় সিটি স্ক্যানসহ নানা টেস্ট করিয়েছেন। যদিও রিপোর্টে কোনও সমস্যা খুঁজে পায়নি চিকিৎসকরা।তাই লন্ডনে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে ভিডিও কলে এ নিয়ে আলোচনা করেছেন।

গণমাধ্যমকে তামিম জানিয়েছেন, চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছেন। ঝুঁকি না নিয়ে লন্ডনে চিকিৎসদের স্মরণাপন্ন হতে চাচ্ছেন তিনি। আর আগামী ২৫ জুলাই ঢাকা ত্যাগ করবেন দেশসেরা এই ওপেনার। করোনার কারণে আপাতত পরিবারে কেউ তার সঙ্গে যাচ্ছেন না।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD