শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

টি-টোয়েন্টি বিশ্বকাপেই ফিরতে চেয়েছিলেন ডি ভিলিয়ার্স

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২০

স্পোর্টস ডেস্ক : ২০১৮ সালের মে মাসে হঠাত করেই এক ভিডিও বার্তায় অবসরের ঘোষণা দিয়ে দেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। ২০১৯ বিশ্বকাপের বছর খানিক আগে ভিলিয়ার্সের এমন সিদ্ধান্তে হতাশ করেছিল প্রোটিয়া ক্রিকেটকে, তার ভক্তদেরও।

হুট করে অবসর নিলেও ২০১৯ বিশ্বকাপের আগে জোরালো হয় তার ফেরা নিয়ে তবে সেটি না হলেও অবসর ভেঙ্গে তার ফেরার সম্ভাবনা তৈরি হয়েছিল এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে। কিন্তু করোনাভাইরাসের জন্য বিশ্বকাপ পিছিয়ে যাওয়ায় এই প্রোটিয়া তারকার প্রত্যাবর্তন আপাতত থমকে গেল।

মার্ক বাউচার দক্ষিণ আফ্রিকার কোচ হওয়ার পরই আলোচনা শুরু হয়েছিল ভিলিয়ার্সের সঙ্গে। ভিলিয়ার্সও টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে সব পরিকল্পনা ভেস্তে গেল করোনাভাইরাসের আঘাতে।

স্টার স্পোর্টসের আয়োজনে দক্ষিণ আফ্রিকার সীমিত ওভার ক্রিকেটের অধিনায়ক কুইন্টন ডি কক জানালেন, অবসর ভেঙ্গে ফেরার খুব কাছেই ছিলেন এবিডি ভিলিয়ার্স। তিনি (ভিলিয়ার্স) অবশ্যই ফেরার পথে ছিলেন। যদি ফিটনেস ঠিক থাকতো আমি এবি ডি ভিলিয়ার্সকে দলে পেতে চাইতাম। যেকোনো দলই তাকে চাইবে বলেই আমার মনে হয়। আমরা জোর চেষ্টা করছিলাম তার জন্য।

টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে গেছে এক বছর। সময়ের পরিবর্তনে অনেক কিছুই বদলে যায়। গেল ওয়ানডে বিশ্বকাপেও খেলতে চেয়েছিলেন ভিলিয়ার্স। তবে দক্ষিণ আফ্রিকা তার আবেদন নাকচ করেছিল। বিশ্বকাপে ভরাডুবির পর আবার নতুন কোচের অধীনে সেই ভিলিয়ার্সেই আগ্রহ প্রোটিয়াদের। এই তারকাও প্রস্তুত ছিলেন, তবে তা হবে কী না সেটা সময়ের হাতেই তোলা রইলো।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD