সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত পারস্য উপসাগর থেকে এক ফোঁটাও তেল রপ্তানি হবে না: ইরান ছায়া মন্ত্রিসভার প্রশিক্ষণ চলছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি সৌদি আরবের ইয়ানবু বন্দরের কাছে জাহাজে হামলা দ.কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কেনার অনুমতি দিল সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার উপসাগর থেকে ‘এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেবে না’ ইরান দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন করে পরিপত্র জারি

সৌদি আরবের ইয়ানবু বন্দরের কাছে জাহাজে হামলা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

লোহিত সাগরে সৌদি আরবের গুরুত্বপূর্ণ বন্দর নগরী ইয়ানবুর কাছে একটি বাণিজ্যিক ট্যাংকারে ‘অজ্ঞাত বস্তু’ দিয়ে হামলা চালানো হয়েছে। এতে জাহাজটির মূল ডেকে আগুন ধরে যায় বলে নিশ্চিত করেছে যুক্তরাজ্য সামুদ্রিক বাণিজ্য পরিচালন সংস্থা (ইউকেএমটিও)।

লন্ডনভিত্তিক সংস্থাটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানায়, ইয়ানবু বন্দর থেকে প্রায় ৬৩ নটিক্যাল মাইল পশ্চিমে এই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে জাহাজের মালিক ও নিরাপত্তা কর্মকর্তারা জানান, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও জাহাজে থাকা সকল ক্রু সম্পূর্ণ সুরক্ষিত ও অক্ষত রয়েছেন। পাশাপাশি এতে পরিবেশগত বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ঘটনার পরপরই ওই আন্তর্জাতিক নৌপথে চলাচলকারী অন্যান্য বাণিজ্যিক জাহাজগুলোকে অত্যন্ত সতর্কতার সাথে চলাচলের পরামর্শ দিয়েছে ইউকেএমটিও। একই সাথে সমুদ্রে যেকোনো ধরনের সন্দেহজনক কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD