বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ধানমন্ডির এপেক্স ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস মহাখালী টোবাকো ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৩ ইউনিট জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ক্ষতিগ্রস্ত একাধিক যুদ্ধবিমান শীর্ষ ১০ ব্যাংকের খেলাপি ঋণ ৪ লাখ ৪০ হাজার কোটি টাকা ফিলিপাইনে ফেরিতে আগুন লেগে নিহত ৫, নিখোঁজ ৮৭ রপ্তানি বৈচিত্র্য বাড়াতে ৩৭০০ কোটি টাকার নতুন প্রকল্প জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রীর প্রতি খলিলুর রহমানের কৃতজ্ঞতা প্রকাশ এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাশ ৪৫৮৫ আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার কারণ জানাল দুদক যুক্তরাষ্ট্রকে উপেক্ষা, ইসরাইলের ওপর চাপ সৃষ্টিতে ঐক্যবদ্ধ ইউরোপ

জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ক্ষতিগ্রস্ত একাধিক যুদ্ধবিমান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

জর্ডানের মুওয়াফাক সালতি বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের কয়েকটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।

বুধবার ভোরে চালানো ওই হামলায় প্রায় আটটি এফ-১৫ যুদ্ধবিমান সামান্য ক্ষতিগ্রস্ত হয়। পরে সেগুলো মেরামত করে আবার কাজে ফেরানো হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ এ তথ্য জানিয়েছে।

তবে একটি এ-১০ থান্ডারবোল্ট যুদ্ধবিমান হামলায় গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ‘ওয়ারথগ’ নামে পরিচিত বিমানটির একটি ডানা ভেঙে গেছে।

মঙ্গলবার ইরান একটি মার্কিন নৌযানে হামলার চেষ্টা করেছিল বলে দাবি করে যুক্তরাষ্ট্র। এর পর ইরানের পাঁচটি তেলবাহী ট্যাংকারে হামলা চালানোর কথা জানায় ওয়াশিংটন। এর জবাবেই ইরান পাল্টা হামলা শুরু করে।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) দাবি করেছে, পাল্টা হামলায় তারা আটটি তেলবাহী ট্যাংকার ও দুটি যুদ্ধজাহাজে আঘাত হেনেছে। একই সঙ্গে জর্ডানের মুওয়াফাক সালতি বিমানঘাঁটিকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।

ইরানের হামলা ঠেকাতে জর্ডানে থাকা মার্কিন বাহিনীও প্রতিরোধ ব্যবস্থা নেয়। সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও অন্যান্য প্রজেক্টাইল প্রতিহত করতে মার্কিন বাহিনী ৩০টির বেশি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD