সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

যশোরে ২টি পিস্তলসহ ৩ জন গ্রেপ্তার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২০

যশোরের সদর উপজেলায় পুলিশের অভিযানে অস্ত্র ও গুলিসহ তিনজন গ্রেপ্তার হয়েছে।

পুরাতন কসবা ফাঁড়ির ইন্সপেক্টর মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল শনিবার (২৫ জুলাই) ভোরে উপজেলার পাগলাদাহ গ্রামে অভিযান চালায়।

অভিযানে পাগলাদাহ গ্রামের হাসান মোল্যা, তার দুই ছেলে মহিদুল ইসলাম মুন্না ও মোহাম্মদ জিন্নাহকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুয়ায়ী ঘরে তল্লাশি করে দুটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি, দুটি ম্যাগজিন, একটি চাকু এবং একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়।

এদিকে, ডিবি পুলিশ অভিযান চালিয়ে প্রতারক চক্রের সদস্য শাহাদৎ হোসেন শাহা ও তার স্ত্রী নাজমা বেগমকে গ্রেপ্তার করেছে।

ডিবি পুলিশের ইন্সপেক্টর সোমেন দাশ জানান, গ্রেপ্তার দুইজন নিজেদের কখনো সচিব, কখনো রাষ্ট্রপতির পিএস পরিচয় দিয়ে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা করে আসছিলেন।

উভয় ঘটনায় যশোর কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD