সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বাদামি ডিম বনাম সাদা ডিম: কোনটি বেশি ভালো? মিষ্টির আসনে উপনির্বাচন ১২ নভেম্বর সাগরে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া লাখ ছাড়াল ডেঙ্গু রোগীর সংখ্যা, মৃত্যু বেড়ে ৩০৭ ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, পূর্ণাঙ্গ রায় প্রকাশ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনারের সাক্ষাৎ সারা দেশে দুই দিন এলপি গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা পুরো ভারত হবে যন্তর মন্তর, বিক্ষোভস্থল বাতিলের পর হুঁশিয়ারি সিজেপির ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথম ধাপের ভোটগ্রহণ ২১ জানুয়ারি

পুরো ভারত হবে যন্তর মন্তর, বিক্ষোভস্থল বাতিলের পর হুঁশিয়ারি সিজেপির

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

দিল্লির যন্তর মন্তরে এখন থেকে আর প্রতিবাদ কর্মসূচি পালন করা যাবে না। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি কমিটির সুপারিশের ভিত্তিতে এই নির্দেশনা দিয়েছে দিল্লি পুলিশ। যন্তর মন্তরের পরিবর্তে রাজধানীর তিনটি জায়গা নির্ধারণ করা হয়েছেÑরামলীলা ময়দান, বুরারি মাঠ, পূর্ব দিল্লির সিবিডি। এবার থেকে ওই তিন জায়গায় কর্মসূচি পালন করা যাবে। এর পরেই ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা দীপকে হুঁশিয়ারি দিয়ে বলেন, এবার পুরো দেশই যন্তর মন্তরে পরিণত হবে।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে দীপকে বলেন, ‘যন্তর মন্তরে আর প্রতিবাদ করতে দেবে না ওরা। এটা এখন আর প্রতিবাদস্থল নয়। ভিতু একনায়কের কারণে তা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল। এখন পুরো দেশ যন্তর মন্তর হবে।’

শান্তিপূর্ণ কর্মসূচির জন্য আবার অনুমতি চেয়ে সোমবার থানায় যায় ককরোচ জনতা পার্টি (সিজেপি)। স্থানীয় সময় সকাল ১০টার দিকে ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন শীর্ষ নেতা দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় যান। শান্তিপূর্ণ বিক্ষোভের জন্য পুলিশের অনুমতি চান তারা। পুলিশ অনুমতি না দিলে ফের বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়ার কথা আগেই ঘোষণা করেছেন মুখপাত্র আশুতোষ রাঙ্কা।

সূত্র: আনন্দবাজার অনলাইন

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD