শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

করোনায় আক্রান্ত জাভি হার্নান্দেজ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২০

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে সাবেক ফুটবলার জাভি হার্নান্দেজের শরীরে। জাভি জানিয়েছেন, তার শরীরে করোনার কোনো লক্ষণ নেই তবে পরীক্ষায় পজিটিভ রিপোর্ট এসেছে।

ইনস্টাগ্রাম পোস্টে জাভি লিখেছেন, কদিন আগে কাতার সকার লিগে অংশ গ্রহণকালে প্রটোকল অনুযায়ী আমার করোনা পরীক্ষা করা হয়। ওই পরীক্ষার রিপোর্টে পজিটিভ আসে করোনার। যদিও আমি সুস্থ আছি। শরীরে কোনো উপসর্গ নেই। নিয়ম অনুযায়ী তাই আইসোলেশনে আছি। আশা করি দ্রুতই কাজে ফিরতে পারব।

জাভি বর্তমানে কাতারের ক্লাব আল সাদের কোচের দায়িত্বে আছেন। শরীরের যেহেতু করোনার অস্তিত্ব পাওয়া গেছে তাই ডাগ আউটে থাকা হচ্ছে না তার।

করোনা পরীক্ষার জন্য জাভি ধন্যবাদ জানিয়েছেন লিগ কর্তৃপক্ষকে। কেন না, তার মাধ্যমে অনেকের শরীরের করোনা ছড়িয়ে পড়ার আগেই চিহ্নিত করা হয়েছে।

‘আমি লিগ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাতে চাই কারণ, তারা আমাকে সময় মতো করোনা পরীক্ষা করিয়েছে। যে কারণে দলের খেলোয়াড়রা নিশ্চিন্তে থাকতে পারছে।’

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD