মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১২৯৫

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ ও নিশ্চিত হামে আরো সাতজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে।

একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ২৯৫ জনের শরীরে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে মৃত্যু হয়েছে একজন শিশুর। বাকি ছয়জন মারা গেছে হামের উপসর্গে।

এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে সন্দেহজনক হামজনিত মৃত্যুর সংখ্যা ১ হাজার ১৩৫। আর নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD