মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

শ্রমিকের ছদ্মবেশে নাশকতা, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৩৩ জন গ্রেপ্তার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

পোশাকশ্রমিকের ছদ্মবেশে নাশকতাকারী কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৩৩ জন সদস্যকে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে এ তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী।

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা এবং অন্যান্য সুযোগ-সুবিধার দাবিতে গত কয়েক দিন ধরে রাজধানীর মিরপুরসহ গাজীপুর ও আশুলিয়ায় আন্দোলন করছেন পোশাকশ্রমিকেরা। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের পাশাপাশি মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভের ঘটনা ঘটেছে।

২ নভেম্বর রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা, ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় পাঁচটি মামলা হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD