মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

শিরোনাম :
ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী একদিনেই ডেঙ্গু কেড়ে নিল আরো ৮ প্রাণ কড়াইল বস্তির উন্নয়নে অর্থায়নে সম্মত এডিবি পাকিস্তান ক্রিকেটে নতুন দায়িত্বে সাবেক বিসিবি প্রধান রাজধানীতে নিষিদ্ধ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রচারণাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর টুঙ্গিপাড়ায় অতিরিক্ত পুলিশ সুপারের গাড়িতে আগুন, যুবদল কার্যালয় ভাঙচুর শেখ হাসিনাকে ফেরাতে আইনি জটিলতা দেখছে না সরকার: তথ্য উপদেষ্টা ইরানের হামলার ভয়ে যুক্তরাজ্যের আরেক ঘাঁটি থেকে বিমান সরাল যুক্তরাষ্ট্র

ইরানের হামলার ভয়ে যুক্তরাজ্যের আরেক ঘাঁটি থেকে বিমান সরাল যুক্তরাষ্ট্র

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

ইরানের সম্ভাব্য হামলার হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের আরেকটি সামরিক ঘাঁটি থেকে উড়োজাহাজ সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ বিমানবাহিনীর আরএএফ মিলডেনহল ঘাঁটি থেকে জ্বালানি সরবরাহকারী ট্যাংকারসহ বিভিন্ন সামরিক উড়োজাহাজ জার্মানি ও অন্যান্য ঘাঁটিতে সরিয়ে নেওয়া হয়েছে।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, আরএএফ মিলডেনহল ঘাঁটির ওপর হুমকিটি সাধারণ নাকি নির্দিষ্ট কোনো লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে, তা নিয়ে আলোচনা করছেন মার্কিন কর্মকর্তারা।

প্রতিবেদন অনুযায়ী, সোমবার (৯ নভেম্বর) সকালে দুটি জ্বালানি সরবরাহকারী ট্যাংকার জার্মানিতে সরিয়ে নেওয়া হয়। দিনভর আরও কয়েকটি ট্যাংকার ও সামরিক উড়োজাহাজ জার্মানি এবং অন্যান্য ঘাঁটিতে স্থানান্তর করা হয়। উড্ডয়ন পর্যবেক্ষণসংক্রান্ত তথ্য ও কর্মকর্তাদের বরাতে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যমটি।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিস্তারিত কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে মার্কিন বিমানবাহিনী জানিয়েছে, বিভিন্ন কারণে এক ঘাঁটি থেকে অন্য ঘাঁটিতে উড়োজাহাজ স্থানান্তর করা হয়ে থাকে।

এর আগে গত মাসে ইংল্যান্ডের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে নিজেদের বোমারু বিমান সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র। ওই ঘাঁটিতে সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগের তদন্তের পর এ পদক্ষেপ নেওয়া হয়। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে ওই ঘাঁটি ব্যবহার করা হয়েছিল।

যুক্তরাজ্যের কর্মকর্তারা বলছেন, ইরানের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন গোষ্ঠী ব্রিটেনসহ কয়েকটি দেশে ধারাবাহিক অগ্নিসংযোগ ও অন্যান্য হামলার পেছনে রয়েছে। এসব হামলার অনেকগুলোই ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে চালানো হয়েছে এবং উদ্দেশ্য আতঙ্ক ছড়ানো। মধ্যপ্রাচ্যের সংঘাত অব্যাহত থাকলে যুক্তরাজ্যে হামলার লক্ষ্যবস্তু আরও বিস্তৃত করতে পারে তেহরান; এমন সতর্কতাও আগে দিয়েছেন তারা।

সূত্র : ওয়াল স্ট্রিট জার্নাল

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD