মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

দুর্বল প্রতিপক্ষের কাছে চ্যাম্পিয়ন জুভেন্টাসের হার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০

স্পোর্টস ডেস্ক : ইতালিয়ান সিরি আ’র লিগ চ্যাম্পিয়ন জুভেন্টাসকে হারিয়ে দিলো অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ কাগলিয়ারি। রেকর্ড টানা নয়বারের চ্যাম্পিয়নরা হেরেছে ২-০ গোলে।

বুধবার ঘরের মাঠ সারদেঙ্গা অ্যারিনায় শুরু থেকেই প্রাধান্য দেখায় কাগলিয়ারি।

ম্যাচের ৮ মিনিটের মাথা ইতালিয়ান ফরোয়ার্ড লুকা গাগলিয়ানোর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। প্রথমার্ধের শেষ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড জিওভান্নি সিমেওনে।

পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধে খেলায় ফিরতে আক্রমণের ধার বাড়ায় জুভেন্টাস। তবে প্রতিপক্ষের সীমানায় চির ধরাতে পারেনি ক্রিশ্চিয়ানো রোনালদোরা।

বাকি সময় আর গোল না হওয়ায় জয়ের আনন্দে মাতে পয়েন্ট তালিকার ১৩ নম্বরে থাকা কাগলিয়ারি। ৩৭ ম্যাচে এটি জুভেন্টাসের ষষ্ঠ হার।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD