করোনাভাইরাসের সংক্রমণ রোধে সাড়ে ৪ মাস বন্ধ থাকার পর বৃহস্পতিবার (৩০ জুলাই) থেকে আবারো মাউন্ট এভারেস্ট ও হিমালয়ের অন্যান্য পর্বত আরোহণের অনুমতি দিতে শুরু করেছে নেপাল।
এই তথ্য নিশ্চিত করেছে দেশটির পর্যটন মন্ত্রণালয়ের মুখপাত্র কমল প্রসাদ ভট্টরাই। এর আগে ২১ জুলাই হিমালয়ের এই দেশটির মন্ত্রিসভার সিদ্ধান্তে হোটেল, রেস্তোরাঁ, ক্যাসিনো খুলে দেয়া হয়। আর চার মাস ধরে দেশব্যাপী কার্যকর থাকা লকডাউন তুলে দেয়া হয় গত সপ্তাহে।
সংক্রমণের উর্ধ্বমুখী প্রবণতার মধ্যেই এই সিদ্ধান্ত নিল নেপাল। করোনার সংক্রমণ রোধে মার্চের মাঝামাঝি এসে পর্বত আরোহণের অনুমতি দেয়া বন্ধ করে দেয় দেশটি। আর এক মাস পরই শরৎ কালের পর্বত অভিযান শুরু হবে। ১৭ আগস্ট থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুরও সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান মুখপাত্র।
নেপালে বৃহস্পতিবার (৩০ জুলাই) পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ২৭৩ জন আর মৃত্যু হয়েছে ৪৯ জনের।
লাইট নিউজ