সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

ঈদে নৌকায় ঘুরতে গিয়ে দুই কিশোরীর মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২০

সাভার প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে ঈদের দিন নৌকা ডুবে দুই কিশোরীর মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে আরও তিনজন।

আজ শনিবার ঈদের দিন বিকেলে ধামরাইয়ের ভাড়ারিয়া ইউনিয়নের মান্দারচাপ বিলে ঘুরতে গিয়ে এ নৌকাডুবির ঘটনা ঘটে। নিহত দুইজন হলো- মিম (১২) ও শিফা (১২)।

পুলিশ জানায়, শনিবার বিকেলে ধামরাইয়ের মান্দরাচাপ বিলে পাঁচ কিশোরী নৌকায় করে ঘুরতে যায়। এসময় নৌকাটি বিলের মাঝখানে গিয়ে উল্টে গেলে ওই পাঁচজন বিলের পানিতে ডুবে যায়। তাদের চিৎকারের আশেপাশের লোকজন এগিয়ে এসে পাঁচজনকে উদ্ধার করে। পরে তাদেরকে চিকিৎসার জন্য ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে মিম ও শিফাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অন্যদের প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করে। ঈদের দিন এই দুই কিশোরীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD