বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :

সিনহা নিহতের ঘটনায় কাউকেই ছাড় দেয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০

মেজর (অব.) সিনহা রাশেদ নিহতের ঘটনায় কাউকেই ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

আজ শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

সিনহা রাশেদ নিহতের ঘটনা দুঃখজনক উল্লেখ করে মন্ত্রী জানিয়েছেন, তদন্ত কমিটির প্রতিবেদনের পরই এ মামলা জট খুলে যাবে। আশা করছি নির্ধারিত সময়ের মধ্যেই তারা তদন্ত রিপোর্ট আমাদের কাছে জমা দেবেন।

সিনহা রাশেদ নিহতের ঘটনায় এরইমধ্যে পুলিশ মহাপরিদর্শক এবং সেনাপ্রধান কক্সবাজার পরিদর্শন করেছেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘তদন্তে কক্সবাজারের এসপির বিষয়ে কিছু পাওয়া গেলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।’

এছাড়া হাসপাতালে অভিযান প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানিয়েই সব অভিযান পরিচালনা করতে হবে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD