শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অটোরিকশার সাথে ট্রাকের সংঘর্ষে হামিদা বেগম (৩৫) নামে এক অটোরিকশা যাত্রীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে উপজেলার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের মাইজবাগ পাছপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত যাত্রী মুক্তাগাছা উপজেলার বাদিকল মহনা গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার মুক্তাগাছা থেকে পরিবারের সদস্য নিয়ে অটোরিকশাযোগে বাবার বাড়ি নান্দাইলের উদ্দেশে রওনা হন। পথিমধ্যে অটোরিকশাটি ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের মাইজবাগ পাছপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এসময়য় ঘটনাস্থলেই অটোরিকশা যাত্রী হামিদা বেগমের মৃত্যু হয়। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেলোয়ার হোসেনের নেতৃত্বে ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। তবে অন্যরা কেউ গুরুতর আহত হননি।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেসুর রহমান আকন্দ বলেন, পরিবারের লোকজনের সাথে বাবার বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় নারীর মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হচ্ছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD