শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

অনুশীলনের জন্য দেশে ফিরবেন সাকিব

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২০

স্পোর্টস ডেস্ক : ম্যাচ পাতানোর প্রস্তাব গোপন করায় ক্রিকেট থেকে এক বছরের নিষেধাজ্ঞায় আছেন সাকিব আল হাসান। এই নিষেধাজ্ঞার সময়ও ফুরিয়ে এসেছে। সময় হয়েছে ক্রিকেটে ফেরার।

তাই প্রয়োজন অনুশীলনের। বর্তমানে পরিবারের সঙ্গে সাকিব আছেন যুক্তরাষ্ট্রের মেডিসন শহরে। সম্প্রতি সেখানেই দ্বিতীয় কন্যার বাবা হয়েছেন তিনি। এরমধ্যেও আছে মাঠে ফেরার তাগাদা। কদিন আগে বলা হচ্ছিল, সুদূর যুক্তরাজ্যে যাবেন অনুশীলনের জন্য।

তবে বিদেশে নয়, দেশেই করবেন অনুশীলন। সাকিব দেশে ফিরে নিবিড় অনুশীলন করতে চান পুরনো ঠিকানা বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি)। এমনটাই জানান বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা ও সাকিবের মেন্টর নাজমুল আবেদীন ফাহিম।

তিনি জানিয়েছেন, আগামী মাসেই (সেপ্টেম্বরে) সাকিব বিকেএসপিতে অনুশীলন শুরু করবে। যেহেতু এখানে কোচ, ফিজিও, ট্রেনাররা সবাই আছেন তাই এখানেই অনুশীলন করতে চেয়েছে।

আইসিসির দেয়া সাকিবের ওপর নিষেধাজ্ঞা শেষ হবে আগামী ২৯ অক্টোবর। তার আগে থেকেই নিজেকে প্রস্তুত রাখতে হবে সাকিবকে। দেশে ফেরার কথা রয়েছে চলতি মাসের শেষের দিকে।

নিষেধাজ্ঞায় থাকা সাকিবের ভালোই জানা প্রত্যাবর্তনের সময়টায় কত কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে তার জন্য। শুধু ব্যক্তিগত পারফর্মেন্স নয়, সাকিবের উপর দলের প্রত্যাশার চাপ থাকবে বরাবরের মতোই। দেশ সেরা এই অল-রাউন্ডারকে তাই নিজেকে প্রস্তুত করতে হবে সব কিছু মাথায় রেখেই।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD