সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

মাদকসহ আটক ছাত্রলীগ নেতা কারাগারে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২০

মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সহসম্পাদক হামজা খানকে পৌর এলাকার বেউথা ব্রিজের কাছ থেকে মাদকসহ হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালত। পরে শনিবার রাতে তাকে ভ্রাম্যমাণ আদলতের মাধমে মাদক আইনে তিন মাসের জেল ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করে জেলহাজতে পাঠানো হয়। হামজা মানিকগঞ্জ সদরের পৌর এলাকার মৃত খালেক খানের ছেলে।

জানা গেছে, শনিবার (৮ আগস্ট) রাতে মানিকগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইব্রাহীম পৌর এলাকার বেউথা ব্রিজের নিকট থেকে জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক হামজা খানকে মাদকসহ আটক করে। এসময় তাঁর কাযালয়ে আদালত বসিয়ে মাদক আইনের ৩৬(১) এর সারনীর ৩২(ক) ধারা মোতাবেক তাকে ৫ হাজার টাকা অর্থ জরিমানাসহ তিন মাসের কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।

 

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD