বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

নাইজারে বন্দুকধারীদের হামলায় আট জন নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২০

ডেস্ক রিপোর্ট : পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে বন্দুকধারীদের হামলায় ছয় ফরাসি সাহায্যকর্মীসহ প্রাণ গেছে কমপক্ষে আট জনের। তবে এ হামলার দায় স্বীকার করেনি কোন গোষ্ঠী।

স্থানীয় সময় রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানী নিয়ামে থেকে ৪০ মাইল দূরের কৌরে এলাকায় একটি সংরক্ষিত বনাঞ্চলে এ হামলা হয়।

দর্শনার্থীদের বহনকারী গাড়িটি আগুনে পোড়া এবং গুলিতে ঝাঁজরা অবস্থায় পেয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেলে চড়ে এসে হামলা চালিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনার পর নাইজারের প্রেসিডেন্ট মাহমাদাউ ইউসুফের সাথে ফোনে কথা বলেছেন ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাকরন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD