শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

‘সীমিত আকারে’ খেলাধুলা শুরুর ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২০

করোনার কারণে গত মার্চ থেকে দেশে সব ধরনের খেলাধুলা বন্ধ হয়ে আছে। এ জন্য আর্থিক সংকটে পড়ে গেছেন অসংখ্য ক্রীড়াবিদ এবং খেলা সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা। দেশের করোনা পরিস্থিতি এখনো আশঙ্কাজনক। এর মধ্যেই স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে খেলাধুলার আয়োজন ও প্রশিক্ষণ কার্যক্রম চালু করার ঘোষণা দিল ক্রীড়া মন্ত্রণালয়।

আজ সোমবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় প্রেরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে খেলাধুলা ও প্রশিক্ষণ কার্যক্রমের আয়োজন করা যাবে। গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ধীরে ধীরে পরিস্থিতির অবনতি হতে থাকে। এ অবস্থায় গত ১৬ মার্চ দেশে সব ধরনের খেলাধুলা স্থগিত করার নির্দেশ দেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

অবশ্য গত কিছুদিন আগেই জাতীয় দলের ক্রিকেটারদের জন্য স্বাস্থবিধি মেনে ব্যক্তিগত অনুশীলনের সুযোগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপর ফুটবল দলেরও ক্যাম্প শুরু হয়েছে। কিন্তু ক্যাম্পে ডাক পাওয়া ২৪ ফুটবলারের ১৮ জনই করোনায় আক্রান্ত হওয়ায় বেশ আলোচনার সৃষ্টি হয়েছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD