বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউরোপা লিগের সেমিফাইনালে শাখতার দোনেস্ক ও সেভিয়া

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২০
Sevilla's Argentinian midfielder Lucas Ocampos (3rd R) scores the opening goal during the UEFA Europa League quarter-final football match Wolverhampton Wanderers v Sevilla at the MSV Arena on August 11, 2020 in Duisburg, western Germany. (Photo by Ina Fassbender / POOL / AFP)

স্পোর্টস ডেস্ক : ইউরোপা লিগের সেমিফাইনালে পৌঁছেছে শাখতার দোনেস্ক ও সেভিয়া। কোয়ার্টার ফাইনালে শাখতার ৪-১ গোলে হারিয়েছে বাসেলকে। আর ইংলিশ ক্লাব উলভারহ্যাম্পটনের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে সেভিয়া।

কোয়ারর্টার ফাইনালের লড়াইয়ে ইংলিশ ক্লাব উলভারহ্যাম্পটন ও স্পেনের সেভিয়ার লড়াইটা জমাট হবে তা প্রত্যাশিতই ছিলো। ম্যাচের শুরুতেই অ্যাডামা ট্রায়োরার গতিতে ভালো শুরু পায় উলভসরা। ১২ মিনিটে পেনাল্টিও আদায় করে নেন এই স্প্যানিশ স্ট্রাইকার। কিন্তু সেই সুযোগ কাজে লাগেতে পারেনি ইনফর্ম উলভস স্ট্রাইকার রাউল হিমেনেজ। মেক্সিকোর এই স্ট্রাইকারের স্পটকিক রুখে দেন সেভিয়া কিপার ইয়াসিন বোনো।

ম্যাচের নির্ধারিত সময়ের দুই মিনিট আগে সেভিয়ার সেমিফাইনাল নিশ্চিত হয়। ৮৮ মিনিটে এভার বেনেগার ফ্রি কিক থেকে হেডে গোল করেন আর্জেন্টাইন উইঙ্গার লুকাস ওকাম্পোস।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD