বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

করোনায় মৃত্যু সাড়ে ৩ হাজার ছাড়াল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২০

দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ৩৩ জন ও নারী ৯ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা সাড়ে তিন হাজার অতিক্রম করেছে। দেশে করোনায় এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে তিন হাজার ৫১৩ জনের। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ২ হাজার ৯৯৫ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৬৬ হাজার ৪৯৮ জনে।

করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৭৫১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ২ হাজার ৭৩৯ জনে।

বুধবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত এক হাজার ১১৭ জন সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়াল এক লাখ ৫৩ হাজার ৮৯ জনে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ৩ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ৪৬ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৪৪ এবং মৃত্যুর হার এক দশমিক ৩২ শতাংশ।

করোনায় মোট মৃতের ৩ হাজার ৫১৩ জনের মধ্যে দুই হাজার ৭৮২ জন পুরুষ (৭৯ দশমিক ১৯ শতাংশ) এবং নারী ৭৩১ জন (২০ দশমিক ৮১ শতাংশ)।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মৃত ৪২ জনের মধ্যে বিশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব দুজন, চল্লিশোর্ধ্ব চারজন, পঞ্চাশোর্ধ্ব ১১ জন এবং ষাটোর্ধ্ব ২৪ জন রয়েছেন।

বিভাগীয় পরিসংখ্যানে দেখা গেছে, মৃত ৪২ জনের মধ্যে ঢাকা বিভাগে ২৭ জন, চট্টগ্রামে ৩, খুলনায় ৩, বরিশালে একজন, সিলেটে ৪, রংপুরে ২ এবং ময়মনসিংহ বিভাগে ২ জন রয়েছেন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD