বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

ইতিহাস গড়ে চ্যাম্পিয়নস লিগের সেমিতে পিএসজি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০

স্পোর্টস ডেস্ক : ইতিহাস গড়ে চ্যাম্পিয়নস লিগের সেমি ফাইনালে জায়গা করে নিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।

খেলার শেষ তিন মিনিটে চমক দেখিয়ে আটালান্টাকে ২-১ গোলে হারিয়ে ইতিহাস গড়ল ফরাসি এই ক্লাব।

খেলার শেষ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল আটালান্টা। গড়তে চলেছিল ইতিহাস। এই মুহূর্তে তাদের স্বপ্ন ভঙ্গ করে দেন মার্কিনিয়োস। নির্ধারিত সময়ের শেষ মিনিটে গোল করে পিএসজিকে সমতায় ফেরান তিনি।

আর অতিরিক্ত সময়ের গোলে দলকে এক অবিশ্বাস্য জয় এনে দেন এরিক মাক্সিম চুপো-মোটিং।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো লিগের সেমিতে উঠল ফরাসিরা। ১৯৯৫ সালে শেষবারের মতো তাদের দেখা গেছে এই লিগের সেমি ফাইনালে।

বুধবার রাতে পর্তুগালের লিসবনে এক লেগের কোয়ার্টার ফাইনালে ২-১ গোলে জিতে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে উঠল পিএসজি।

খেলার শুরুতেই গোলের সুযোগ পায় পিএসজি। তবে বল প্রথমে জালে পাঠাতে সক্ষম হয় আটালন্টা। খেলার ২৬তম মিনিটে আটালন্টার মিডফিল্ডার মারিও পাসালিচ প্রথম সুযোগটা কাজে লাগান।

এর দুই মিনিট পরই সুযোগ পান নেইমার। তবে ২০ গজ দূর থেকে তার জোরালো শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় আটালান্টা। এদিকে বিরতির পর বেশ কয়েকটি সুযোগ নষ্ট হয় পিএসজির। বদলি নামা এমবাপের ৭৩তম মিনিটের শট গোলরক্ষকের পায়ে প্রতিহত হয়। ৮০তম মিনিটে শট নিতে দেরি করে আরেকটি সুযোগ হারান তিনি।

আটালান্টার স্বপ্ন শেষ মুহূর্তে ভেঙে দেন মার্কিনিয়োস। ৯০তম মিনিটে চুপো-মোটিংয়ের ক্রস থেকে ডি-বক্সে বল পেয়ে যান তিনি। এরপর বল জালে পাঠাতে কোনো ভুল হয়নি ব্রাজিলিয়ান ডিফেন্ডারের। আর অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে গোল করে দলকে উচ্ছ্বাসে ভাসান চুপো-মোটিং।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD