বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

মেসির সঙ্গে লেওয়ানডোস্কির তুলনা অগ্রহণযোগ্য: ভিদাল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০

স্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ চারে ওঠার লড়াইয়ে শুক্রবার বায়ার্ন মিউনিখের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা।

পর্তুগালের লিসবনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। সরাসরি সম্প্রচার করবে সনি টেন-টু।

চলতি মৌসুমটা মোটেও ভালো কাটেনি বার্সেলোনার। কোপা দেল রে থেকে ছিটকে গেছে আগেই। লা লিগার শেষ ভাগে এসে ছন্দ হারিয়ে রিয়ালের হাতে তুলে দিয়েছে শিরোপা। তাই চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিততে মরিয়া কাতালানরা।

বার্সার দুর্বলতা কাজে লাগিয়ে কোয়ার্টারে জয় তুলে নিতে চায় দারুণ ছন্দে থাকা বায়ার্ন মিউনিখ।

বুন্দেসলিগা আর জার্মান কাপের শিরোপা জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে বায়ার্ন। এবার শেষ আটে বার্সাকে হারিয়ে সেমিতে পা রাখতে চায় জার্মান চ্যাম্পিয়নরা।

সবধরনের প্রতিযোগিতায় ৪৪ ম্যাচে ৫৩ গোল তুলেছেন বায়ার্ন স্ট্রাইকার রবার্ট লেওয়ানডোস্কি। দুর্দান্ত ফর্মে থাকা এই পোলিশ তারকার সঙ্গে অনেকেই তুলনা করছেন লিওনেল মেসির। তবে এতে দ্বিমত প্রকাশ করেছেন বার্সেলোনার চিলিয়ান মিডফিল্ডার আর্তুরো ভিদালা।

মিউনিখের দলটির সাবেক এই তারকা যোগ দিয়েছিলেন প্রি-ম্যাচ প্রেস কনফারেন্সে।

তিনি বলেন, ‘রবার্ট লেওয়ানডোস্কি অসধারণ। তিনি অনেক বিপজ্জনক। তার গোলকরার ক্ষমতা অনেক বেশি। আমি তার সঙ্গে তিন বছর ছিলাম। খুব ভালো করে জানি কীভাবে নিজেকে তিনি প্রস্তুত করেন। তাকে রুখতে পারাটাও বেশ কঠিন। তবে লিওর (মেসি) সঙ্গে তার তুলনা করাটা গ্রহণযোগ্য নয়। কারণ লিও অন্য গ্রহের। লুইস সুয়ারেজের মতো লেওয়ানডোস্কিও সেরা স্ট্রাইকার।’

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD