বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রে করোনা ভ্যাকসিন নভেম্বরের আগে অনুমোদনের সম্ভাবনা নেই

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০

আগামী নভেম্বর-ডিসেম্বরের আগে যুক্তরাষ্ট্রে সম্ভাব্য করোনাভাইরাস ভ্যাকসিন অনুমোদনের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের প্রধান ফ্রান্সিস কলিন্স।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) তিনি এই সম্ভাবনার কথা জানিয়ে বলেন, ট্রাম্প প্রশাসনের ‘অপারেশন ওয়ার্প স্পিড’ প্রোগ্রামের আওতায় থাকা ভ্যাকসিনগুলোর বড় পরিসরে ক্লিনিক্যাল ট্রায়ালের কথা বিবেচনা করলে নভেম্বর-ডিসেম্বরের আগে কর্তৃপক্ষের গ্রিন সিগন্যাল পাওয়ার সম্ভাবনা কম। খবর বার্তা সংস্থা রয়টার্স।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফ্রান্সিস কলিন্স জানান, কমপক্ষে ১০ হাজার মানুষের শরীরে ক্লিনিক্যাল ট্রায়ালের পরেই বিস্তৃত পরিসরে ব্যবহারের জন্য ভ্যাকসিনের কার্যকারিতা ও সুরক্ষা সম্পর্কে তথ্য পাওয়া যায়। এদিকে যুক্তরাষ্ট্র ক্লিনিক্যাল ট্রায়ালের শেষ পর্যায়ে ৩০ হাজার মানুষের দেহে পরীক্ষার জন্য উদ্যোগ নিয়েছে।

কলিন্স ইউএস ফুড অ্যান্ড ড্রাগের কথা উল্লেখ করে বলেছেন, আমরা বৈজ্ঞানিকভাবে যা জানি, তার ভিত্তিতে অক্টোবরের আগে এফডিএ’র অনুমোদনের সুযোগ দেখি না। যা সম্ভবত নভেম্বর বা ডিসেম্বরে অনুমোদন পেতে পারে।

তিনি বলেন, আমি আত্মবিশ্বাসী ট্রাম্প প্রশাসনের অর্থায়নে ছয়টি ভ্যাকসিনের মধ্যে কমপক্ষে একটি এই বছরের শেষের দিকে নিরাপদ ও কার্যকর প্রমাণিত হবে ।

তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে বলেছিলেন যে ৩ নভেম্বরের নির্বাচনের আগেই যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস ভ্যাকসিন পাওয়া যেতে পারে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD