সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :

বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার দুই বান্ধবী, থানায় অভিযোগ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০

কুড়িগ্রামের কচাকাটায় বেড়াতে গিয়ে দুই বান্ধবী ধর্ষণের শিকার হয়েছে। ঘটনার তিনদিন পর থানায় অভিযোগ করেন তাদের পরিবার। দুই কিশোরী এখন থানা হেফাজতে আছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে, গত ১০ আগস্ট সোমবার দুপুরে জেলার কচাকাটা থানার বল্লভের খাস ইউনিয়নের চর-কৃঞ্চপুর গ্রামে। ঘটনার শিকার দুই কিশোরীর একজন স্থানীয় নুরানী মাদ্রাসার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী এবং অপরজন ওই মাদ্রাসার সাবেক শিক্ষার্থী।

ওই দুই কিশোরীর বাবা জানায়, সোমবার সকালে একসঙ্গে প্রথম কিশোরী (১৫) গ্রামের শেষ প্রান্তে নানার বাড়ি এবং দ্বিতীয় কিশোরী (১৪) একই এলাকায় ফুফুর বাড়িতে বেড়াতে যায়। গ্রামটি চরাঞ্চল হওয়ায় কোন সড়ক পথ না থাকায় ক্ষেতের আল পথ ধরে সেখানে যায় তারা।

এসময় কয়েক বিঘা পাট ক্ষেতের ভিতর দিয়ে আল-পথ পার হতে হয় তাদের। দুপুরে ফেরার সময় আল পথের পাট ক্ষেতের মাঝামাঝি আসলে আগে থেকে ওঁত পেতে থাকা একই গ্রামের ৯ নং ওয়ার্ড মেম্বার জসমত আলীর ছেলে জাহাঙ্গীর আলম খোকা (২১) এবং মজিবর আলীর ছেলে রাজ মিস্ত্রি আল-আমিন (২৪) তাদের দুইজনকে জাপটে ধরে পাট ক্ষেতের ভেতরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এসময় তাদের মুখে কাপড় গুজে দেয়া হয় বলে জানায় তারা। পরে দ্বিতীয় কিশোরীর কান্নাকাটিতে প্রতিবেশীরা এগিয়ে আসে এবং তাদের সেখান থেকে উদ্ধার করে বাড়িতে পাঠায়।
এ ঘটনায় দুইদিন ব্যাপী স্থানীয় মাতবরদের চলে মীমাংসার দেনদরবার। প্রথম কিশোরী বুধবার রাতে এবং দ্বিতীয় কিশোরী বৃহস্পতিবার দুপুরে কচাকাটা থানায় অভিযোগ দেয় দুই কিশোরীর পিতারা।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাপুন অর রশিদ দুই কিশোরীর ধর্ষণের অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন কিশোরীদের সাথে ওই দুই যুবকের প্রেমঘটিত বিষয় থাকতে পারে। এ বিষয়ে কিশোরীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD