বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

সেমিতে লিপজিগকে পাচ্ছে পিএসজি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০

অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল নিশ্চিত করেছে আরবি লিপজিগ। কোয়ার্টার ফাইনালে লা লিগার দলটির বিপক্ষে ২-১ জয় পেয়েছে জার্মান দলটি।

বৃহস্পতিবার স্তাদিও হোসে আলবালাদেতে লিপজিগের হয়ে একটি করে গোল করেন ডানি ওলমো ও টাইলার অ্যাডাম। অন্যদিকে মাদ্রিদের জার্সিতে একমাত্র গোলটি করেন জোয়াও ফেলিক্স।

লিসবনে ম্যাচের ৫০ মিনিটেই এগিয়ে যায় লিপজিগ। স্প্যানিশ মিডফিল্ডার ওলমো দলের হয়ে প্রথম গোলটি করেন। ২০ মিনিট পর সমতায় ফিরে অ্যাটলেটিকো। পেনাল্টির মাধ্যমে গোল তুলে নেন পর্তুগীজ ফরোয়ার্ড ফেলিক্স।

নির্ধারিত সময় শেষ হওয়ার দুই মিনিট আগে আবারও এগিয়ে যায় লিপজিগ। ৮৮ মিনিটে জয়সূচক গোলটি আসে যুক্তরাষ্ট্রের মিডফিল্ডার অ্যাডামসের পা থেকে।
আগামী ১৭ আগস্ট ইউরোপ সেরা টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে লিপজিগের প্রতিপক্ষ প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD