বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

রোববার অনুশীলনে ফিরছেন তামিম ইকবাল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২০

আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে তৃতীয় ধাপের একক অনুশীলন। ঈদের আগে ১৯ থেকে ২৮ জুলাই দশ দিনের অনুশীলন করেছিলেন ১১ জন ক্রিকেটার। ঈদের পরে দ্বিতীয় ধাপের অনুশীলনে এর সংখ্যা দাঁড়ায় তিনগুণ।

দ্বিতীয় ধাপে শুধু ছেলেরাই নয়, অংশ নিয়েছিল মেয়েরাও। ১০ থেকে ১৩ আগস্ট পর্যন্ত অনুশীলনের পর মাঝে দুইদিন বিরতি থাকে। গত দুইবারের মতোই দেশের চারটি ভেন্যুতে শুরু হবে অনুশীলন।

আজ শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আরেকটি অনুশীলনের সূচি প্রকাশ হয় যেখানে আছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও।

গত মাসে উন্নত চিকিৎসার জন্য লন্ডন যান তামিম ইকবাল। সেখান থেকে এসে কোয়ারেন্টিনে থাকেন তিনি। যে কারণে ইচ্ছা থাকলেও মুশফিকদের সঙ্গে যোগ দিতে পারেননি দ্বিতীয় ধাপের অনুশীলনে।

আজ শনিবার কোয়ারেন্টিন শেষ হয়েছে তাই আগামীকাল থেকে অনুশীলনে নামতে কোনো সমস্যা থাকছে দেশ সেরা এই ওপেনারের।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD