মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
৩ লাখ ৬৫ হাজার টন সার কিনবে সরকার, ব্যয় ২,৬৯৫ কোটি টাকা ইরানকে মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে সৌদি আরব-তুরস্ক-পাকিস্তানের আমন্ত্রণ মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৪৭ বিলিয়ন ডলার কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত পারস্য উপসাগর থেকে এক ফোঁটাও তেল রপ্তানি হবে না: ইরান ছায়া মন্ত্রিসভার প্রশিক্ষণ চলছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি

কালো জিরার পুষ্টিগুণ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০

ডেস্ক রিপোর্ট : কালো জিরার পুষ্টিগুণের কথা আমরা অনেকেই জানি। পুষ্টিবিদ ও খাদ্যবিজ্ঞানীদের মতে, শুধু রান্নায় স্বাদ বাড়াতেই নয়, শরীরকে নানা অসুখের সঙ্গে লড়তেও সাহায্য করে কালো জিরা।

সর্দি-কাশি রুখতে কালো জিরে দিয়ে ঘরোয়া চিকিৎসা নতুন কিছু নয়। তবে এর গুণের কথা আমরা অনেকেই জানি না।

আসুন জেনে নেই কালো জিরার পুষ্টিগুণ।

১. চুল পড়া বন্ধ করতে কালো জিরার তেল খুবই উপকারি। এক চামচ নারকেল তেলের সঙ্গে সম পরিমাণ কালো জিরার তেল মিশিয়ে গরম করে নিন। মাথায় ত্বকে এই তেল ঈষদুষ্ণ অবস্থায় মালিশ করুন। এক সপ্তাহ টানা এমন করলে চুল পড়া কমে যাবে।

২. গ্রিন টির সঙ্গে কালো জিরার গুঁড়ো মিশিয়ে খেতে পারেন। শরীরের অতিরিক্ত চর্বি ঝরাতে এই ঘরোয়া কৌশল কাজে লাগাতে পারেন।

৩. কালো জিরায় থাকা প্রচুর পরিমাণ ফসফরাস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে।

৪. পেটের সমস্যায় কাজে আসে কালো জিরা। শুকনো কালো জিরা ভেজে গুঁড়ো করে নিন। এবার আধ কাপ ঠাণ্ডা করা দুধে এই কালো জিরে এক চিমটে মিশিয়ে খালিপেটে খান প্রতিদিন। দুধ ঠাণ্ডা হওয়ায় বদহজমও হবে না। পেটের সমস্যা থেকে মুক্তি মিলবে।

৫. মাথা যন্ত্রণা মাইগ্রেনের সমস্যা থাকলে কালো জিরার তেল কপালে মালিশ করলে আরাম পাওয়া যায়।

৬. সর্দি-কাশি থেকে বুকে চাপ লাগলে কালো জিরার তেল গরম করে বুকে ও পিঠে মালিশ করলে আরাম পাবেন।

৭. উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগলে সপ্তাহে এক দিন কালো জিরার ভর্তা খেলে উপকার পাবেন।

৮. কালো জিরায় ফসফরাস ও লৌহের উপস্থিতি অধিক পরিমাণে থাকায় রক্তাস্বল্পতার রোগীরাও এ থেকে উপকার পাবেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD