বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রাম্পকে নিষ্ঠুর ও মিথ্যাবাদী বললেন বড় বোন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২০

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার বড় বোন ‘মিথ্যাবাদী’, ‘নিষ্ঠুর’, ‘নীতিহীন’ ও ‘তাকে বিশ্বাস করা যায় না’বলে মন্তব্য করেছেন।

শনিবার ২২ আগস্ট ওয়াশিংটন পোস্ট একটি গোপন অডিও রেকর্ডিং প্রকাশ করেছে। সেখানে ভাই ট্রাম্প সম্পর্কে এসব কথা বলেন ম্যারিঅ্যান ট্রাম্প ব্যারি।
জানা গেছে, ওই অডিওটি ২০১৮-১৯ সালের দিকে রেকর্ড করেন ট্রাম্পের ভাতিজি ম্যারি ট্রাম্প।

ম্যারিঅ্যান বলেন, সে (ট্রাম্প) মিথ্যাবাদী। তার খোঁচানো টুইট মিথ্যা। আমি খোলাখুলি বলে ফেলছি। …তার কোনো কিছুতে কোনো প্রস্তুতি নেই। মিথ্যাচার করে।
তিনি আরও বলেন, ট্রাম্প একজন নিষ্ঠুর মানুষ, মিথ্যাবাদী। তার কোনো নীতি নেই। তিনি কেবল নিজের চিন্তাটাই করেন।

এদিকে ২২ আগস্ট সন্ধ্যায় এ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষে হোয়াইট হাউস থেকে একটি বিবৃতি দেয়া হয়েছে।বিবৃতিতে সম্প্রতি মৃত্যু হওয়া ভাই রবার্ট ট্রাম্পকে স্মরণ করে ডোনাল্ড ট্রাম্প বলেন, প্রতিদিনই কিছু না কিছু ঘটছে, এগুলো গুরুত্ব দেয়ার কিছু নেই। আমার ভাইকে মিস করছি। আমি আমেরিকার মানুষের জন্য কাজ করে যাব। অন্য সময়ের চেয়ে আমাদের দেশ অনেক শক্তিশালী হয়েছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD