বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

করোনা ভ্যাকসিনের ‘জরুরি অনুমোদন’ দিতে পারে ভারত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২০

প্রত্যাশিত সময়ের আগেই করোনা ভ্যাকসিনের ‘জরুরি অনুমোদন’ দিতে পারে ভারত। বৃহস্পতিবার (২০ আগস্ট) ‘ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ’ (আইসিএমআর) এ ঘোষণা দিয়েছেন।

আইসিএমআর জানিয়েছে, পরিস্থিতি বিবেচনা করে হয়তো প্রত্যাশিত সময়ের অনেক আগেই মিলতে পারে ভারতে তৈরি করোনা প্রতিষেধক।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ এর ডিরেক্টর জেনারেল ড. বলরাম ভার্গব জানান, এমনিতে কোনও টিকার তৃতীয় বা চূড়ান্ত পর্যায়ের হিউম্যান ট্রায়াল শেষ হতে ৬-৯ মাস সময় লাগে। তবে যদি সরকার সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে জরুরি অনুমোদনের বিষয়টি বিবেচনা করা যেতে পারে।

সম্প্রতি ভারতে তৈরি করোনা প্রতিষেধক কোভ্যাক্সিন (Covaxin) এর প্রথম পর্যায়ের হিউম্যান ট্রায়ালের ফলাফল সামনে এসেছে। পর্যবেক্ষকদের মতে, এই ফলাফল যথেষ্ট আশাব্যঞ্জক! কোভ্যাক্সিন এর দ্বিতীয় পর্যায়ের হিউম্যান ট্রায়ালও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে, দু’টি পর্যায়ে মোট ১,১০০ জন স্বেচ্ছাসেবকের উপর কোভ্যাক্সিন পরীক্ষামূলক ভাবে প্রয়োগ করা হবে। এই ট্রায়ালের জন্য হায়দরাবাদের নিজাম ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস, দিল্লি ও পটনার AIIMS-সহ মোট ১২টি প্রতিষ্ঠানকে বেছে নিয়েছে ‘ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ’।

অন্যদিকে প্রথম পর্বের ট্রায়াল সুষ্ঠু ভাবে সম্পন্ন করেছে আহমেদাবাদের ফার্মাসিউটিক্যাল সংস্থা জাইডাস ক্যাডিলার তৈরি করোনার ডিএনএ টিকা (ZyCov-D)। জাইডাস ক্যাডিলার (Zydus Cadila) তৈরি করোনা টিকার (ZyCov-D) ট্রায়ালের নিয়ম অনুযায়ী, প্রতিষেধকের তিনটি জোড ২৮ দিন পর পর দেওয়ার কথা। টিকা প্রয়োগের পর এই ২৮ দিন ধরে স্বেচ্ছাসেবকদের পর্যবেক্ষণ করা হয়। একই নিয়মে টিকার দ্বিতীয় পর্বের ট্রায়ালও পরিচালিত হওয়ার কথা।

ভারত বায়োটেকের Covaxin এবং জাইডাস ক্যাডিলার করোনা টিকা ZyCov-D-এর এখন দ্বিতীয় পর্যায়ের হিউম্যান ট্রায়াল প্রায় শেষের পথে। বুধবার ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বর্তমান পরিস্থিতি বিচার করে এই দুটি টিকার ‘জরুরি অনুমোদন’ এর বিষয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে। কেন্দ্র চাইলে কোনও প্রতিষেধকের জরুরি অনুমোদনের বিষয়টি বিবেচনা করা যেতে পারে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD