সুনামগঞ্জের ছাতকে প্রতিপক্ষের হামলায় এক যুবকের মৃত্যু ঘটেছে। আজ সোমবার দুপুরে উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের পীরপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। হামলায় কালাম উদ্দিন (২৭) ঘটনাস্থলে নিহত হয়। কালাম উদ্দিন পীরপুর গ্রামের মৃত ছমির আলীর পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির আঙিনায় রহিম উদ্দিনের ছেলে ফাহিম আহমদ বাইসাইকেল চালাতে গেলে পাশের ঘরের নূর আলী ও আনোয়ার তাকে গালিগালাজ করে। এ নিয়ে ফাহিমের চাচা কালাম উদ্দিন তাদের সাথে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে নূর আলী, আনোয়ারসহ প্রতিপক্ষের লোকজন কালামের ওপর হামলা চালায়। হামলায় ঘটনাস্থলেই মারা যায় কালাম উদ্দিন।
খবর পেয়ে ছাতক থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। হামলায় জড়িত সন্দেহে নূর আলী, শাহ আলম ও আবুল হোসেন নামে দুজনকে আটক করেছে পুলিশ।
ছাতক থানার ওসি মোস্তফা কামাল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে।
লাইট নিউজ