বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

বোল্টের পার্টিতে গেলেও গেইল করোনা নেগেটিভ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০

এটা সবাই জেনে গেছে যে, সাবেক জ্যামাইকান স্প্রিন্ট সুপার্টার উসাইন বোল্ট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনাকালে সামাজিক দূরত্ব না মেনে তিনি নিজের ৩৪তম জন্মদিনের পার্টি দিয়েছিলেন। সেই পার্টিতে উদ্দাম নাচ-গান সবই হয়েছে। সেখানে সামাজিক দূরত্ব তো দূরের কথা, কারও মুখে মাস্ক পর্যন্ত ছিল না! বোল্টের সেই পার্টিতে উপস্থিত ছিলেন ‘দ্য ইউনিভার্স বস’ খ্যাত ক্রিস গেইল।

জ্যামাইকায় কয়েক সপ্তাহ আগেও করোনায় আক্রান্তের হার ছিল দিনে ১০ জনেরও কম। কিন্তু গত চার দিনে এই হার বিস্ময়করভাবে বেড়েছে। ৪ দিন আগের ওই জন্মদিনের পার্টিতে আরও উপস্থিত ছিলেন দুই ফুটবলার লিওন বেইলি এবং রাহিম স্টার্লিং। বোল্টের করোনা হওয়ার গুঞ্জন ওঠার পর আর বসে থাকেননি গেইল। দ্রুত সময়ে নিজের করোনা পরীক্ষা করিয়ে ফেলেন। তবে সুখবর হলো, ক্যারিবীয়ান দানবকে এখনো ঘায়েল করতে পারেনি করোনাভাইরাস। ফলটা পাওয়ার পর নিশ্চয়ই তিনি হাঁফ ছেড়ে বেঁচেছেন।

ইনস্টাগ্রামে এ নিয়ে দুটি পোস্ট করেন ক্রিস গেইল। প্রথম পোস্টে লিখেছেন, ‘কিছুদিন আগে প্রথম কোভিড-১৯ পরীক্ষা করিয়েছি। ভ্রমণের আগে আমার দুটি নেগেটিভ ফলাফল দরকার।’ আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘শেষটা (পরীক্ষা) আমার নাকের মধ্যে একটু বেশি ঢুকেছিল। ফল নেগেটিভ।’১৯ সেপ্টেম্বর থেকে আরব আমিরাতে শুরু হবে আইপিএল। এবার কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলবেন টি-টোয়েন্টির এই মহাতারকা।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD