বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

টেকসই বন্যা ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রীর পরিকল্পনা নিয়ে সেমিনার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২০

বঙ্গবন্ধু ও টেকসই বন্যা ব্যবস্থাপনায় ‘বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী পরিকল্পনাঃ প্রেক্ষিত ২০২০’ শীর্ষক সেমিনার আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি।

আগামী সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) কাউন্সিল হলে স্বাস্থ্যবিধি মেনে এই সেমিনার অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং উপকমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা ব্যবস্থাপনা বিশেষজ্ঞ প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া।

এছাড়া আলোচক হিসেবে উপস্থিত থাকবেন আইডব্লিউএম এর সাবেক নির্বাহী পরিচালক প্রফেসর ড. এম মনোয়ার হোসেন, আইইবির সাধারণ সম্পাদক বিশিষ্ট পানি বিশেষজ্ঞ প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ, আইইবি’র পুরকৌশল বিভাগের চেয়ারম্যান আন্তর্জাতিক পানি বিশেষজ্ঞ প্রকৌশলী মো. হাবিবুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. হোসেন মনসুর। অনুষ্ঠানটি সরাসরি প্রচারিত হবে বাংলাদেশ আওয়ামী লীগ-এর অফিসিয়াল ফেসবুক পেজ।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD