বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষতির পরিমাণ কত, জানা গেল মেট্রোরেলের পিলারে ফাটলের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা

আমিরাতের বিশ্বাসঘাতকতা বেশি দিন স্থায়ী হবে না: খামেনি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০

সংযুক্ত আরব আমিরাতের বিশ্বাসঘাতকতা বেশি দিন স্থায়ী হবে না বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি বলেন, আমিরাত দখলদার ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনের মাধ্যমে মুসলিম বিশ্ব, আরব জাতি, গোটা অঞ্চল ও ফিলিস্তিনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।

মঙ্গলবার দেশের শিক্ষা বিভাগের কর্মকর্তাদের বার্ষিক সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এসব কথা বলেন খামেনি।

আমিরাত-ইসরাইলের সম্পর্ক স্বাভাবিকীকরণ নিয়ে প্রথম থেকেই বিরোধিতা করে আসছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ এ ধর্মীয় নেতা।

তিনি বলেন, অবশ্যই, সংযুক্ত আরব আমিরাতের বিশ্বাসঘাতকতা বেশি দিন স্থায়ী হবে না, তবে এই কলঙ্ক সবসময় মনে থাকবে। তারা ইহুদিবাদী সরকারকে এই অঞ্চলে প্রবেশ করতে দিয়েছিল এবং ফিলিস্তিনকে ভুলে গিয়েছিল।

ফিলিস্তিন ইস্যু অর্থাৎ ইহুদিবাদীরা যে একটি রাষ্ট্রকে দখল করে সেখানে নিজেদের অস্তিত্ব ঘোষণা করেছে আমিরাত তা ভুলে গিয়ে তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে।

খামেনি বলেন, ফিলিস্তিনি জাতি সবদিক থেকেই প্রচণ্ড চাপের মধ্যে রয়েছে। এ অবস্থায় আরব আমিরাত ইসরাইলি এবং ট্রাম্প পরিবারের ইহুদি সদস্যের মতো দুষ্টুদের সঙ্গে মিলেমিশে মুসলিম বিশ্বের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে। সংযুক্ত আরব আমিরাত দ্রুত সচেতন হয়ে নিজের ভুল সংশোধন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সম্প্রতি আরব আমিরাতের সঙ্গে ইসরাইলের সম্পর্ক স্বাভাবিকীরণের চুক্তি হয়। এতে মধ্যস্থতায় অংশ নেয় মার্কিন যুক্তরাষ্ট্র। এ চুক্তির ফলে উভয় দেশে দূতবাস স্থাপন, ব্যবসা-বাণিজ্য ও সরাসরি ফ্লাইট চলাচলসহ নানা সুবিধা ভোগ করছে দেশ দুটি। এরই অংশ হিসেবে সোমবার ইসরাইল থেকে প্রথম বাণিজ্যিক ফ্লাইট আমিরাতের মাটিতে অবতরণ করে।

প্রথম ফ্লাইটে যাত্রী হিসেবে আমিরাতে গেছেন ট্রাম্পের জামাতা ও উপদেষ্টা জারেড কুশনারসহ ইহুদি রাষ্ট্রের প্রতিনিধি দল। ফিলিস্তিনের সব দল ও সংগঠন ঐক্যবদ্ধভাবে আরব আমিরাতের এই অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে। তারা বলেছে, আমিরাত ফিলিস্তিনিদের পিঠে ছুরি মেরেছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD