বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে কারাগারে রাজ্জাক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০

টাঙ্গাইলের গোপালপুরে সাত বছরের এক শিশু ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. আব্দুর রাজ্জাক (৩২) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

তিনি উপজেলার নিয়ামতপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে ও স্থানীয় আল হেরা নূরানী মাদরাসার শিক্ষক। মঙ্গলবার বিকেলে এ ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ওইদিনই শিক্ষক রাজ্জাককে আসামি করে মামলা দায়ের করলে রাতেই পুলিশ তাকে গ্রেপ্তার করে।

শিশুটির পরিবার সূত্রে জানা যায়, উপজেলার আল হেরা নূরানী মাদরাসায় সোমবার বিকেলে ওই শিশু ছাত্রী শিক্ষক আব্দুর রাজ্জাকের কাছে প্রাইভেট পড়তে যায়। সেই সময় ওই শিক্ষক একা পেয়ে ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালায়। এ চিৎকার করলে শিক্ষক তাকে ছেড়ে দেয়। পরে শিশুটি বাড়িতে গিয়ে তার মায়ের কাছে বিষয়টি জানায়। এ ঘটনায় ওইদিনই শিশুর মা বাদী হয়ে শিক্ষক রাজ্জাককে একমাত্র আসামি করে গোপালপুর থানায় মামলা দায়ের করেন। পরে রাতেই তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মুস্তাফিজুর রহমান বলেন, আজ দুপুরে শিক্ষক আব্দুর রাজ্জাককে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। এছাড়া আদালতে ওই শিশু ছাত্রীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD